সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০১৯ ইং
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার
সমীকরণ প্রতিবেদন: বর্তমানে সারা দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার যুব সমাজকে বেকারত্ব থেকে মুক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান ও অন্যান্য সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি জানান, সারা দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার জন। এসব বেকারদের মধ্যে ১০ লাখ ৪৩ হাজার শিক্ষিত তরুণ-তরুণী, যারা উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পাস। অর্ধশিক্ষিত বেকারের সংখ্যা ৪০ শতাংশ। মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বেগম মন্নুজান সুফিয়ান আরও জানান, সরকারি, আধা-সরকারি ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যা ৫৭ লাখের বেশি। এর মধ্যে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন। তৈরি পোশাক শিল্প ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সংখ্যা ৩১ লাখ ২৩ হাজার ৩৭০ জন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী