সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিলসহ ইয়াবা ও ভারতীয় গরু উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০১৯ ইং
ফেনসিডিলসহ ইয়াবা ও ভারতীয় গরু উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা বড়ি ও গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজন আটক হয়েছেন। গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক অভিযানে এ আসামিরা আটক হন। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার ভোর আনুমানিক পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নরেশ চন্দ্র ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা গ্রামের পেঁপেবাগান থেকে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। একই দিন সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড থেকে ২৭০টি ভারতীয় তালা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা। এদিকে গতকাল সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত তারিনীপুর গ্রামের মাঠ থেকে নয়টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরদিকে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শামছুল আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্তের মেইন পিলার ৯২/১০ আর থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠ থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অন্যদিকে মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক দুলাল মিয়া ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের ফুটবল মাঠ থেকে ১১ বোতল ফেনসিডিল, ৩ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছেন। উদ্ধার ফেনসিডিল ও ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৩ শ টাকা। আটক ব্যক্তিরা হলেন উপজেলার জয়নগর গ্রামের ছোরাব আলীর ছেলে ফজলু (২৬) ও আব্দুল করিমের ছেলে হেলাল (২৫)। উদ্ধার হওয়া ফেনসিডিল, ইয়াবাসহ আসামিদের দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী