সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকারি কৌঁসুলীদের আরও দায়িত্বশীল হতে হবে

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০১৯ ইং
সরকারি কৌঁসুলীদের আরও দায়িত্বশীল হতে হবে
চুয়াডাঙ্গায় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা জজশীপের আয়োজনে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জজ আদালতের সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, বিচারক ও আইনজীবীরা নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজে ন্যায় বিচার নিশ্চিত করা সহজ হবে এবং চুয়াডাঙ্গার মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম আরও বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে মামলার জট কমাতে হবে। মামলার সাক্ষীরা আদালতে এসে যাতে ফিরে না যায়, সেজন্য সরকারি কৌঁসুলীদের আরও দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ দেন তিনি। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ নীলা কর্মকার, সিনিয়র সহকারী জজ মো. ছানাউল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। এ সময় সম্মেলনে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার, সিনিয়র আইনজীবী অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. সেলিম উদ্দীন খান, অ্যাড. শহিদুল ইসলাম, অ্যাড. রশিদ চৌধুরী প্রমুখ। এ ছাড়া সম্মেলনে জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকরা উপস্থিত থেকে তাঁদের মতামত ব্যক্ত করেন। সম্মেলন পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. শামসুজ্জামান। বিকেল চারটায় শুরু হওয়া এই সম্মেলন শেষ হয় বিকেল ছয়টায়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী