সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৪৯০ পিস ইয়াবাসহ আটক ২

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০১৯ ইং
আলমডাঙ্গায় ৪৯০ পিস ইয়াবাসহ আটক ২
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কুটি পাইকপাড়া গ্রামের আহসানের ছেলে ইসরাফিল (২৪) ও বড় বোয়ালিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে আশিক (২২)। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৬-এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ র‌্যাব ৬-এর কোম্পানি কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে সন্দেহমূলক আটক করে তাঁদের দেহ তল্লাশি করে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকালই রাত সাড়ে আটটার দিকে র‌্যাবের ডিএডি আব্দুল আওয়াল ফোর্সসহ আটক দুই মাদক ব্যবসায়ী ও উদ্ধার হওয়া ইয়াবা আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জজামানের কাছে সোপর্দ করেন। তাঁদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট মামলায় থানার পুলিশ চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী