সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন সাহিদুজ্জামান টরিক

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০১৯ ইং
এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন সাহিদুজ্জামান টরিক
পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের শুভ উদ্বোধন এসএম শাফায়েত: ২০০৩ সালের ৯ মে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুরে ৪০০ বর্গফুটের টিনের ঘরে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শামসুজ্জোহা বিশ্বাস। যেটি পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা নামে সুপরিচিত। যেখানে সম্পূর্ণ বিনা বেতনে দরিদ্র ও এতিম ছেলেদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেওয়া হয় আধুনিক কারিগরি শিক্ষা। প্রতিষ্ঠাতা আলহাজ্ব শামসুজ্জোহা বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগের কয়েক দিন পূর্বে তাঁর সুযোগ্য উত্তরসূরী আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিককে মাদ্রাসাটি দেখাশোনা ও পরিচালনার দায়িত্বভার তুলে দেন। বাবার মৃত্যুর পরে মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব নিয়ে শিক্ষার্থী সংখ্যা বিবেচনা ও আধুনিক শিক্ষার প্রসারে প্রথমে একটি দোতলা ভবন নির্মাণ করেন সাহিদুজ্জামান টরিক। ২৬০ জন ছাত্র নিয়ে এত দিন সেখানেই পাঠদান কার্যক্রম অব্যহত ছিল। মাত্র ১৬ বছরের পথচলায় আশপাশের কয়েকটি জেলায় এ মাদ্রাসাটির সুনাম ছড়িয়ে পড়লে দিন দিন বাড়তে থাকে ছাত্র সংখ্যা। যে কারণে এবার উদ্বোধন করা হলো মাদ্রাসাটির নতুন সংস্করণ পাঁচতলা একাডেমিক ভবনের। সেখানে একসঙ্গে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান ও আবাসনের আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। খোলামেলা, মনোরম পরিবেশে দৃশ্যমান মাদ্রাসাটির লাল সিরামিক ইট ও নান্দনিক ব্লকের গাঁথুনি নজর কাড়ছে সবার। গত বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পাঁচতলা মাদ্রাসা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতার পতœী মোছা. সাহিদা বেগম। এ সময় উপস্থিত থেকে মাদ্রাসার সার্বিক অবস্থা ও আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিক। তিনি বলেন, ‘আমার পিতা আলহাজ্ব মরহুম শামসুজ্জোহা বিশ্বাস ২০/২০ ফুট জায়গায় টিনের ঘর নির্মাণ করে এ মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। সেখানেই পাঠদান ও থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল। এরপর থেকে তিনি প্রতিনিয়ত চোখের পানি ফেলে মহান রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করতেন এ প্রতিষ্ঠানটিকে কবুল করে নেয়ার জন্য। আল্লাহ আমার পিতার দোয়া কবুল করেছেন এবং উত্তরোত্তর সফলতা দিয়েছেন। আমার পিতা বলে গেছেন এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। এটি পরিচালনার জন্য একই সঙ্গে চুয়াডাঙ্গায় হোটেল সাহিদ প্যালেস এন্ড কনভেনশন সেন্টার নির্মাণের কাজ শুরু করা হয়। সেখানে থেকে আয়কৃত অর্থে এ মাদ্রাসার ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে। আমি যখন থাকব না, তখন আমার দুই ছেলে খোঁজখবর রাখবে, এখানে আসবে, দেখাশোনা করবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মরহুম শামসুজ্জোহার পুত্র মো. শরীফুজ্জামান শরীফ, কন্যা কামরুন্নাহার, জামাতা মুস্তাফিজুর রহমানসহ তাঁর পুত্রবধূ, নাতি-নাতনি ও শুভাকাক্সক্ষীরা। এদিকে মাদ্রাসার শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের জন্য মাদ্রাসা কমপ্লেক্স মাঠে আয়োজন করা হয় ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়সহ মধ্যাহ্নভোজের। মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর সঙ্গে মধ্যহ্ন ভোজে অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহসভাপতি সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ড বিডি লিমিটেডের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী রিপনুল হাসান রিপন, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহসম্পাদক সুমন পারভেজ খান, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী