সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদের আগে মুখ থুবড়ে পড়লো ডাচ্-বাংলার এটিএম সেবা

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৯ ইং
ঈদের আগে মুখ থুবড়ে পড়লো ডাচ্-বাংলার এটিএম সেবা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এটিএম বুথের সেবা মুখ থুবড়ে পড়েছে। এটিএম বুথে কোন কাজ না করায় শত শত গ্রাহক বিপাকে পড়েছেন। এদিকে শৈলকুপা শহরের ফাস্ট ট্রাকের অটোমেটেড টিলার মেসিন (এটিএম) গুলো চারদিন একনাগাড়ে নষ্ট হয়ে পড়ে থাকায় হাজারো গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকরা ওই বুথে টাকা তুলতে না পেরে ঝিনাইদহ জেলা শহর বা দূরবর্তী অন্য কোথাও ছুটলেও সমস্যায় পড়েছেন স্বল্প জমাদানকারি গ্রাহকরা। তারা নিরুপায় হয়ে পড়েছেন। গ্রাহকরা জানান, বেশ কয়েক দিন ধরে তারা ঝিনাইদহ জেলার শৈলকুপা শহরে অবস্থিত ব্যাংকের ফাস্ট ট্রাকে গিয়ে বুথের অটোমেটেড টিলার মেশিনগুলো নষ্ট দেখতে পান। কিছুক্ষণ পর তা `আউট অব সার্ভিস` লেখা প্রদর্শণ করতে থাকে। অফিসের লোকেরা বুথের বাইরে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখিত লেখাটি ঝুলিয়ে দেন। সেই থেকে তা অনবরত ঝুলছেই। বেশ কয়েকজন গ্রাহক জানালেন, ঈদ উপলক্ষে তারা কমবেশি টাকা জমা করেন ডাচ্-বাংলা ব্যাংকের শাখা বা বুথে। তাছাড়া, ভিসা কার্ড দিয়েও ওই বুথ থেকে সহজে টাকা তোলার সুবিধা থাকায় অন্য কয়েকটি ব্যাংকের হাজারো গ্রাহক ব্যাংকটির ওপর নির্ভর করেন। হঠাৎ করে দিনের পর দিন এভাবে বুথটির কার্যক্রম বন্ধ থাকায় তারা উপায়ান্তর দেখেছেন না। তারা জানান, অধিক পরিমাণে টাকা জমদানকারিরা জেলা শহর বা জেলার বাইরে গিয়ে টাকা লেনদেন করলেও কম অংকের টাকা জমাদানকারিরা বেশি সমস্যায় পড়েছেন। এব্যাপারে ডিবিবিএল শৈলকুপা অটোমেটেড টিলার মেশিন বুথের সিনিয়র এক্সিকিউটিভ বলে পরিচিত তিলক রায়ের সাথে কথা বললে তিনি জানান, মেসিনগুলো খারাপ নেটওয়ার্কের খপ্পরে পড়ে যাবার কারণে তারা সেবা দিতে পারছেন না। এখন তিনটি মেসিনের স্ক্রিনে `আউট অব সার্ভিস` লেখা প্রদর্শিত হচ্ছে। আগামী তিন-চারদিন বা ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত সেগুলি চালু হবার সম্ভবনা নেই বলে জানালেন তিলক রায়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী