সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিশিষ্টজনেরা কে কোথায় ঈদ করছেন

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৯ ইং
চুয়াডাঙ্গার বিশিষ্টজনেরা কে কোথায় ঈদ করছেন
এসএম শাফায়েত: মুসলমান ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। আপনজনের সাথে ঈদ উদযাপন করতে নাড়ীর টানে সবাই ফিরছেন আপনালয়ে। প্রতিবছরের ন্যায় এবারও জেলার বিশিষ্টজনেরা অধিকাংশই ঈদ উদযাপন করতে নিজ এলাকায় ফিরেছেন। চুয়াডাঙ্গা জেলার জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা কে কোথায় ঈদ উদযাপন করবেন; এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। জনপ্রতিনিধিরা কোথায় ঈদ করবেন কে কোথায়: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পৌর ঈদগাহ ময়দানে ১ম জামাতে পরিবারের সদস্য ও নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজে অংশ নেবেন। নামাজ শেষে মুসুল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় পরবর্তী চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ফিরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর তাঁর নিজ গ্রাম রঘুনাথপুর-বাস্তপুর ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। সেখানে পরিবার পরিজন, আত্মীয়-স্বজনসহ দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু পৌর ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করবেন। এরপর সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও দুপুরের খাবার খাবেন। পরে হাসপাতালের সাধারণ রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর কেদারগঞ্জ পাড়াস্থ নিজ বাসভবনে দলীয় নেকাকর্মী, পৌরবাসী ও সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস আলুকদিয়া মনিরামপুরে নিজগ্রামে ঈদগাহে নামাজ আদায় করবেন। আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু এরশাদপুরস্থ নিজ গ্রামের ঈদগাহে নামাজ আদায় করবেন। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান দর্শনা ইসলাম বাজারপাড়ায় তার নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন। পরিবারের সকলকে সাথে নিয়ে জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম। নামাজ শেষে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মি ও সাধারণ জনগনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ঈদ উদযাপন করবেন নিজ উপজেলাধীন জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু তাঁর নিজ গ্রাম রঘুনাথপুর-বাস্তপুর ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। এরপর নিজ বাড়িতে ফিরে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী, সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকবেন তিনি। জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান তাঁর নিজ গ্রাম খয়েরহুদা গ্রামের ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। জেলার শীর্ষ কর্মকর্তাগণের ঈদ উদযাপন কোথায় হচ্ছে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস তাঁর নিজ কর্মস্থল চুয়াডাঙ্গায় ঈদ করবেন। এদিন সকালে সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে হাসপাতাল ও জেলখানা পরিদর্শনে যাবেন। এরপর বাসভবনে ফিরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। রাতে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এবারও মেহেরপুর জেলার গাংনীতে পৈতৃক বাড়িতে ঈদ উদযাপন করবেন। সকালে স্থানীয় ঈদগাহে নামাজ আদায় শেষে প্রতিবেশী ও নিকটাত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন। ঈদের ছুটি তিনি পরিবারের সাথেই কাটাবেন। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ সকালে পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তাদের সাথেই ঈদ উপলক্ষে বড় খানায় অংশ নেবেন। পরবর্তী সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমাম হাসান চুয়াডাঙ্গা জাফরপুরস্থ বিজিবি’র ব্যাটালিয়ান সদর দপ্তর ঈদগাহ ময়দানে সৈনিকদের সাথে নামাজ পড়বেন ও কুশল বিনিময় করবেন। নামাজ শেষে বিভিন্ন ক্যাম্পে কর্তব্যরত বিজিবি’র ক্যাম্প কমান্ডার ও সৈনিকদের সাথে দেখা করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুরে ব্যাটালিয়ান সদরের সকল সৈনিকদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। ব্যস্ত সময় শেষে পরিবারের সাথে দিনটি উৎযাপন করবেন তিনি। সিভিল সার্জন ডা. খায়রুল আলম পরিবারের সদস্যদের নিয়ে ঢাকাতে ঈদ উদযাপন করবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা কোথায় ঈদ করছেন: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ তার নিজ গ্রামের ঈদগাহ ময়দান ঈশ্বরচন্দ্রপুরে ঈদের নামাজ আদায় করবেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু দর্শনা ইসলাম বাজারপাড়ায় তার নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল ও যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গার পৌর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। কেন্দ্রীয় বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু এবার স্ব পরিবারে ঢাকাতেই ঈদ করবেন। সকালে গুলশান আজাদ মসজিদে ঈদের জামাতে অংশ নেবেন তিনি। এরপর ঢাকাস্থ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু পৌর ঈদগাহে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারী) মাঠে ঈদের নামাজ পড়বেন। জেলা বিএনপির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফ এবার পরিবার পরিজন নিয়ে ঈদ করছেন চুয়াডাঙ্গাতে। সকাল ৮টায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারী) মাঠে নামাজ পড়বেন। এরপর পুরাতন হাসপাতালপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে ফিরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির আনোয়ারুল হক মালিক নিজ মোমিনপুর ইউনিয়নের ইউনিয়নের আমিরপুর গ্রামের ঈদগাহে নামাজ শেষে কবর জিয়ারত করবেন। সেক্রেটারী মো. রুহুল আমিন নামাজ পড়বেন জীবননগর উপজেলার নিজ গ্রাম ধোপাখালী ঈদগাহ ময়দানে। নামাজ শেষে নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন। দুপুরের পর সাক্ষাত করবেন দলের নির্যাতিত, আহত, অসুস্থ নেতাকর্মীসহ যারা জেলে রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারবর্গের সাথে। ঈদের দিনটি তিনি দলীয় নেতাকর্মীদের জন্যই উৎসর্গ করতে চান। জেলার বিশিষ্টজনেরা কোথায় ঈদ করবেন: চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সাহিদ গ্রুপের চেয়ারম্যান, সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটি’র উপদেষ্টা ও বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পরিবারের সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গায় ঈদ উদযাপন করবেন। সকাল ৮টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারী) মাঠে কেন্দ্রীয় জামাতে ঈদের নামাজ পড়বেন। এরপর পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়াও ঈদের দিন বেলা ১২টা থেকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সম্মুখে তাঁর সাহিদ গার্ডেনে ছিন্নমূল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এক মধ্যহ্নভোজে অংশ নেবেন। প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী ঈদ উদযাপন করবেন চুয়াডাঙ্গার নিজ গ্রাম তালতলা ঈদগাহে নামাজ আদায় করবেন। নামাজ শেষে পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। ওয়েভ ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মহাসিন আলী তার নিজ এলাকা দর্শনা কলেজপাড়ায় ঈদ করবেন। দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনসারী দর্শনাতে ঈদের নামাজ আদায় করবেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন নামাজ পড়বেন নিজগ্রাম দৌলতদিয়াড় সরদার পাড়ায় ও সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি দৌলৎদিয়াড় দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। বেলা ১২টা থেকে সারাদিন চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকসহ সূধীজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন সকাল ৮টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারী) মাঠে কেন্দ্রীয় জামাতে ঈদের নামাজ আদায় করবেন। আবহাওয়ার কারণে নামাজে বিঘœ ঘটলে কোর্ট মোড় জামে মসজিদে নামাজ পড়তে পারেন। সব মিলিয়ে ঈদ হবে আনন্দ, উল্লাস আর সুখময়। সকল অপূর্ণতা কাটিয়ে ঈদের দিনটি হোক পরিপূর্ণ। দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের অবিরত শুভেচ্ছা। সুস্থ, সুন্দর ও মনোরম থাকুন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী