সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শাহারজান খাতুনের মাগফেরাত কামনায় দোয়া আজ

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০১৯ ইং
শাহারজান খাতুনের মাগফেরাত কামনায় দোয়া আজ
চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু’র মাতা বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মরহুম এহসানুল হক মালিকের সহধর্মিনী শাহারজান খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ রোববার বাদ যোহর ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়াস্থ নিজ বাসভবনে তাঁর মায়ের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মরহুমার বড় ছেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু। উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মৃত এহসানুল হক মালিকের সহধর্মীনি শাহারজান খাতুন গত শুক্রবার সকাল ১০টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ওইদিনই আসরের নামাজের পর চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে জান্নাতুল বাকী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী