সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০১৯ ইং
বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এ মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর গ্রামের মদনা মাঠ থেকে ৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৪শ’ টাকা। একইদিন বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৩ হাজার ২শ’ টাকা। এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে ৩৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা। একইদিন বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬শ’ টাকা। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা থেকে ৩৪টি ভারতীয় শাড়ি এবং ১৮৬টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ২৯০ টাকা। একইদিন গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান হতে ৪৩টি ভারতীয় লুঙ্গি এবং ১৮৪টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধারা করে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৩৯০ টাকা। অন্যদিকে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান হতে ৫টি ভারতীয় শাড়ি, ৬টি থ্রীপিচ, ১৯৭টি ওয়ানপিচ এবং ১০টি টুপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৪ হাজার ৮শ’ টাকা। একইদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড হতে ২শ’ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাস্ট্যান্ড হতে ৫শ’ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান হতে ৫টি ভারতীয় শাড়ি এবং ২টি থ্রীপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৫শ’ টাকা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী