সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুশৃঙ্খল থাকলে সমস্যার সম্মুখিন হতে হবে না

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০১৯ ইং
সুশৃঙ্খল থাকলে সমস্যার সম্মুখিন হতে হবে না
চুয়াডাঙ্গায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা থেকে ২০১৯ সালে সরকারি/বেসরকারি পর্যায়ে হজযাত্রীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘যে কোন কাজে সুশৃঙ্খল থাকলে কোন সমস্যার সম্মুখিন হতে হয় না। তাই আপনারাও হজ্বব্রত পালনকালে সকলে সুশৃঙ্খল থাকবেন। একে অপরের সহযোগিতায় এগিয়ে যাবেন এবং সেই সঙ্গে কোন বাঙালী হাজী সমস্যায় পড়লে তার সমস্যা সমাধান করবেন।’ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এ ছাড়াও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডা. আওলিয়ার রহমান, মাওলানা মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা মো. রুহুল আমিন। আয়োজকরা জানান, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার ১০৬ জন বেসরকারি ও ১১ জন সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবারও দিনব্যাপী চলবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী