সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে আলোচনা

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০১৯ ইং
শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে আলোচনা
মেহেরপুরে বিএসএফ’র সাথে মতবিনিময় করলেন ডিসি আতাউল গনি গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর কাজিপুর সীমান্তে মেহেরপুর প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের গণকবরে স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে ভারতীয় বিএসএফ’র সাথে এ মতবিনিময় করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। এসময় উপস্তিত ছিলেন সাবেক সাংসদ ও বীর মুক্তিযাদ্ধা মকবুল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। বাংলাদেশের পক্ষ থেকে মিরপুর-৩৭ এর ক্যাম্প কমান্ডার এবং ভারতের পক্ষ থেকে ভারতীয় সীমান্তের সেকেন্ড ইন কমান্ড জিডি পান্ডি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। কাজিপুর সীমান্তে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণে সীমানা প্রাচীর নির্মাণে নকশায় জটিলতার সমাধানের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী