সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রকৃত কৃষক ও মিলারদের কাছ থেকে সংগ্রহের নির্দেশ ডিসি’র

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৯ ইং
প্রকৃত কৃষক ও মিলারদের কাছ থেকে সংগ্রহের নির্দেশ ডিসি’র
চুয়াডাঙ্গায় সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ শুরু বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ২০১৯ মরসুমে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা খাদ্য গুদাম থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি বলেন, ‘প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ও মিল মালিকের কাছ থেকে ভাল মানের চাল সংগ্রহ করতে হবে।’ জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, জেলা চালকল/মিল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল খালেক, আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলাম, সদর উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, দামুড়হুদা উপজেলা খাদ্য পরিদর্শক পলাশ আহমেদ, কারিগরী খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল ইসলাম, সরোজগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল, আলমডাঙ্গা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ারাজ হুসাইন, জীবননগর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী, দর্শনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ মে) থেকে আগামী আগস্ট মাস পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা থেকে ১ হাজার ৪৯৪ টন ধান ও ৬ হাজার ৪৯০ টন চাল সংগ্রহ করা হবে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮৬ মেট্রিক টন ধান ও চাল ১ হাজার ১৭৯ মেট্রিক টন, আলমডাঙ্গা উপজেলায় ৫৪৮ মেট্রিক টন ধান ও ১ হাজার ৫৫৪ মেট্রিক টন চাল, দামুড়হুদা উপজেলায় ৩৫২ মেট্রিক টন ধান ও ৯৯৩ মেট্রিক টন চাল এবং জীবননগর উপজেলায় ৩০৮ মেট্রিক টন ধান ও ২ হাজার ৭৬৪ মেট্রিক টন চাল অভ্যন্তরীণ ভাবে সংগ্রহ করা হবে। এবারও নীতিমালা অনুসারে বিনির্দেশ মেনে প্রতি কেজি ধান ২৬ টাকা ও চাল ৩৬ টাকা দরে কেনা হচ্ছে। ১০ টাকার কার্ডধারী চাষীদের কাছ থেকে ধান এবং জেলার ১৮৫টি হাসকিং ও ৩টি অটোমেটিক চাল কল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট খাদ্য গুদামে ধান ও চাল সরবরাহ করা যাবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী