সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেন্সিডিলসহ বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০১৯ ইং
ফেন্সিডিলসহ বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের পাইপঘাট বাঁশ ঝাড় থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। একইদিন রোববার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাস স্টেশন থেকে ২২টি ভারতীয় থ্রীপিচ, ৪টি বডিলোশন এবং ২৪০টি মেহেদী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৭ হাজার ২শ’ টাকা। এদিকে, রোববার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৬টি ভারতীয় শাড়ি, ৩টি থ্রীপিচ, ১টি লেহেঙ্গা, ১০টি ব্লাউজ এবং ১২টি ক্রীম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯২ হাজার ৪শ’ টাকা। অপরদিকে, গতকাল রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ২৫০টি ভারতীয় মেহেদী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। অন্যদিকে, রোববার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের মোড় থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী