সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইবাদতে প্রতিবন্ধক হয়নি প্রচন্ড তাপদাহ

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০১৯ ইং
ইবাদতে প্রতিবন্ধক হয়নি প্রচন্ড তাপদাহ
প্রথম জুমায় চুয়াডাঙ্গাসহ আশেপাশের মসজিদেগুলোতে মুসল্লির ঢল ফেরদৌস ওয়াহিদ: পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় চুয়াডাঙ্গা শহরসহ আশেপাশের এলাকার প্রতিটি মসজিদে মুসল্লির ঢল নামে। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। মসজিদে মসজিদে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ইমাম ও খতীবগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখেন। আলোচনায় প্রাধান্য পায় রমজানের বিভিন্ন মাসলা-মাসায়েল। সিয়াম সাধনার মাস রমজানে বেশি বেশি ইবাদতের পাশাপাশি সাধ্যমতো দান-খয়রাতের তাকিদ দেয়া হয়। বেলা ১২টার পর থেকেই মুসল্লিগণ মসজিদে উপস্থিত হতে থাকেন। জুমার নামাজ শুরুর আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জুমা নামাজের জামাত মসজিদের সীমানা পেরিয়ে রাস্তায় চলে যায়। শিশু থেকে বয়ষ্ক সবাই মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন ও অধিক পূণ্যের আশায় মসজিদে হাজির হন। গতকাল চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদ জুমার নামাজে মুসল্লির ঢল নেমেছিল। হাজার হাজার মানুষ জুমার নামাজ আদায় করতে এ মসজিদে সমবেত হন। এক পর্যায়ে মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ভিড় ঠেলে মুসল্লিদের নামাজে অংশ নিতে হয়েছে। খুৎবা শুরুর অনেক আগেই ভরে যায় মসজিদের ভেতর। বাইরে অতিরিক্ত বিছানা বিছিয়ে দিতে হয়। অনেক স্থানে তাতেও সঙ্কট দেখা যায়। পলিথিন আর পত্রিকা বিছিয়ে রাস্তায় জামাতে শরীক হন অনেকে। জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদের অভ্যন্তরে মুসল্লিদের ঠাঁই হয়নি। মসজিদের বাইরেও উন্মক্তস্থানে মুসল্লিগণ অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করে স্বস্তি পেয়েছেন। এছাড়া প্রথম জুমায় বড় বাজার সদর থানা মসজিদ, চুয়াডাঙ্গা নিউ মার্কেট মসজিদ, নতুন বাজার তারা মসজিদ, রেলবাজার জামে মসজিদসহ শহরের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে। নামাজ শেষে মুসলিম উম্মাহ এবং দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। জুমার নামাজ আদায় করতে আসা শিহাব উদ্দিন রুবেল বলেন, আগেই নিয়ত করেছিলাম, রমজানের প্রথম জুমা কোর্ট জামে মসজিদে পড়ব। তাই এসেছি। ঐতিহাসিক এ মসজিদে নামাজ পড়তে ভাল লাগে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী