বধ্যভূমির পাশের রাস্তার দ্রুত নির্মাণ কাজ শেষ করতে হবে
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০১৯
ইং
আলমডাঙ্গার হারদী এমএস জোহা কলেজ ও বধ্যভূমি পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলার সকাল সাড়ে ১০টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ গভর্ণিং কমিটার সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভায় কলেজের উন্নয়নে সার্বিক বিষয়ে আলোচনা হয়।
অধ্যক্ষ ওমর ফারুকের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সদস্য মজিবর রহমান, সালাউদ্দিন, আব্দুর রাজ্জাক, ওমর খৈয়াম, মহিনুল ইসলাম, উপাধ্যক্ষ নিয়ামত আলী, আবু বক্কর সিদ্দিক, জেসমিন আরা প্রমুখ। সভায় কলেজের মূল গেট নির্মাণ ও সীমানা প্রাচীর নির্মাণকল্পে আগামী সভায় সিদ্ধান্ত গ্রহন করেন। এ ছাড়াও কলেজের অভ্যন্তরিন অডিট কমিটিসহ বিভিন্ন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে এমপি ছেলুন আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, জেলা যুবলীগ সদস্য ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মদ ডন, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা সাকিব, হাসান, সুরুজ, রকি, হাসান, সজিব, পিয়াস, রোমান প্রমুখ।
এ সময় এমপি ছেলুন বধ্যভূমির পাশ দিয়ে যে রাস্তা নির্মাণ হচ্ছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত নির্মাণ কাজ করার জন্য নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তদারকি করতেও নির্দেশ দেন। তা না হলে ওই রোর্ডে মানুষ চলাচলসহ বিভিন্ন পরিবহন চলাচলে সমস্য হচ্ছে।
কমেন্ট বক্স