সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০১৯ ইং
শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ
সাংবাদিক পুলিশসহ আহত ৫ : গ্রেফতার-৮ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা বাজারে গতকাল সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে সাংবাদিক পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় স্কাইলাইন কাউন্টার হামলা চালিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর ও যাত্রীদের মালামাল বিনষ্ট করে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন সাংবাদিক শিহাব মল্লিক। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পুলিশ উভয়পক্ষের ৮ জনকে আটক করেছে। বর্তমান পরিস্থিতি শান্ত। শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলার প্রক্রিয়া চলছিল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী