সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া!

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০১৯ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া!
হঠাৎ অগ্নিকান্ডে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষে বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নিদুর্ঘটনা ঘটলে সহজে উদ্ধার কাজ এবং তাৎক্ষনিক করনীয় বিষয়ে বিশেষ মহড়া চালিয়েছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিয়ট। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে ভূমিকম্প হলে করণীয় এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার নানা কৌশল দেখানো হয়। পরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কিভাবে দ্রুত নেভাতে হয় তা প্রধান ফটকের সামনে কৃত্রিম আগুন জালিয়ে মহড়ার মাধ্যমে দেখানো হয়। অগ্নি নির্বাপণের কোন অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার না করেই সাধারণ ভাবে আগুন নেভাতে দেখা যায়। এ ছাড়া আগুন লাগার পর দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের বিভিন্ন ইউনিটের রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের দৃশ্য দেখান ফায়ার সার্ভিসের কর্মীরা। নিজেদের কর্মী বাহিনীর অভিনয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে নানান কৌশল তুলে ধরা হয় এ মহড়ায়। এ সময় মহড়া দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভিড় করেন সাধারণ মানুষ। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস ইউনিটের অগ্নি নির্বাপণ মহড়া ছিল মাত্র। মহড়ায় নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুস সালাম। তিনি বলেন, ‘যে কোন দুর্যোগ ও অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়াদান ও উদ্ধার তৎপরতার মহড়া করেছি আমরা। আমাদের উদ্দেশ্য, সাধারণ মানুষ যেন সচেতন হতে পারেন এবং দুর্যোগ-দুর্ঘটনা ঘটলে নিজেরাই নিজেদের সুরক্ষা করতে পারেন। এ অবস্থায় দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছে আমাদের করণীয় দৃশ্যও মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।’ মহড়ায় আরও অংশ নেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সৈয়দ আলী, স্টেশন অফিসার খালিদ হুসাইনসহ ১৪ সদস্যের একটি দল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী