সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকার জনগণের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০১৯ ইং
সরকার জনগণের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে
মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন : চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস সমীকরণ প্রতিবেদন: `স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার` প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃতক স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: `` `স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার` চিকিৎসা সেবার মান উন্নয়ন ও প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. খাইরুল ইসলামের সভাপতিত্বে আকাশে বেলুন উড়িয়ে স্বাস্থ্য সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের জনগণের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানামুখী কার্যক্রম নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কার্যক্রমের বিস্তৃতিসহ সার্বিক সেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাতে এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক ও সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচি। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আগের থেকে সেবার মান শতগুণ বেশি পাওয়া যাচ্ছে। এ জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। সিভিল সার্জন ডা. খাইরুল আলম বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যার সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে। স্বাস্থ্যসেবা সবার জনগণের অধিকার। আর সেই লক্ষে জেলার দোরগোড়ায় পৌঁছাতে সবার সহযোগিতা কামনা করেন। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে গ্রামে থেকে চিকিৎসা দিতে উৎসাহিত করতে সরকার নিরলস প্রয়াস চালাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবীর, চুয়াডাঙ্গা এমএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. পরিতোষ কুমার ঘোষ, জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন, সিনিয়র সার্জারী (কনসালট্যান্ট) ওয়ালিউর রহমান নয়ন, জুনিয়র সার্জারী (কনসালট্যান্ট) তারিখ হাসান শাহিনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন। আলমডাঙ্গা: `` ‘স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আলমডাঙ্গায় ৪ দিনব্যাপি (১৬-২০ এপ্রিল) জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন ইউএনও রাহাত মান্নান। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান। হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাসুদ রানার উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিসার নিজাম উদ্দীন, আনিসুর রহমান, মহাবুল ইসলাম, শামসুজ্জামান, মুফাতনুর রহমান, ইউসুব আলী প্রমুখ। দামুড়হুদা: `` দামুড়হুদা জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এসময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদশকে একটি সুখি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিয়েছে। স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে সরকার বদ্ধ পরিকর। সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, খলিলুর রহমান ভূট্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল আহম্মেদ প্রমূখ। আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সহযোগিতায় ১০ জন নবজাতকের জন্য দু’সেট করে জামা ও গেঞ্জি, কটনবার্ড, কটন, মশারি, ডায়পার, জংসন অ্যান্ড জংসননের সাবান ও পাউডারসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানো হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সেনেটারী ইন্সপেক্টর জামাত আলী ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম। জীবননগর: `` `স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার` এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম, ডা. মাহমুদা খাতুন, ডা. রোকনুজ্জামান রুবেল, ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, ডা. জাহাঙ্গীর আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। মেহেরপুর: জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামিমা সুলতানা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পবিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার, বিএমএ এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, আরএমও ডা. এহসানুল হক, জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, জেল সুপার এসএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিনব্যাপী স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সারাদেশের সাথে ঝিনাইদহেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন প্রদর্শন করা হয়। এসময় ঝিনাইদহ-মাগুরা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসাপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলীসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্যসেবা শেষ হবে আগামী ২০ এপ্রিল। কোটচাঁদপুর: `স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার` এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ দিন ব্যাপী তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সেবা পৌছানোর লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবারি পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল- মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাংসদ এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা আক্তার, পৌর মেয়র জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান সেলিম, ইউপি চেয়ারম্যান মিজানুর খাঁন, নওশের আলী নাসির, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিনিয়র স্টাফ, নার্সসহ অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি ও নানা শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কোটচাঁদপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী