সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বালুবাহী দুটি ট্রাকে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০১৯ ইং
বালুবাহী দুটি ট্রাকে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় অনিক হোসেন (৮) নামের এক স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। গতকাল শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে বালু বোঝাই ট্রাক চাপায় অনিক নিহত হয় এবং খড়িখালি দাসপাড়া নামকস্থানে সবজি বোঝায় পিকআপ উল্টে আনিচুর রহমান নামের একজন নিহত হয়। শৈলকুপা ফায়ার স্টেশনের অফিসার আক্কাস আলী জানান, শনিবার সকালে কৃত্তিনগর গ্রামের লিটন মন্ডলের ছেলে তৃতীয় শ্রেণীতে পড়–য়া ছাত্র অনিক বাইসাইকেলযোগে কাতলাগাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অনিক মারা যায়, আহত হয় তার সাথে থাকা অপর ছাত্র রিমন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বালুবাহী দুটি ট্রাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। পরে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত অনিক কাতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। অপরদিকে, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালী দাসপাড়া নামকস্থানে সবজি বোঝায় পিকআপ ভ্যান উল্টে বাঘার পাড়া উপজেলার দহখোল গ্রামের আনিচুর রহমান নামের একজন নিহত হয়। এ সময় সোহরাব হোসেন নামের আরেক জন আহত হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী