সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিল্প ও সংস্কৃতিক ক্ষেত্রে একটা নতুন ভুবন তৈরি হলো

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০১৯ ইং
শিল্প ও সংস্কৃতিক ক্ষেত্রে একটা নতুন ভুবন তৈরি হলো
চুয়াডাঙ্গায় ‘ডিসি সাহিত্য মঞ্চ’ উদ্বোধনকালে খুলনা বিভাগীয় কমিশনার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে নবনির্মিত ‘ডিসি সাহিত্য মঞ্চ’ উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। গতকাল শুক্রবার রাত ৮টায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে মঞ্চের নাম ফলক উন্মোচন করেন। এ সময় চলমান উন্নয়ন কার্যক্রমের সফলতাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে বঙ্গবন্ধু-বঙ্গমাতার ম্যুরাল, সংস্কার চলতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও কার্যালয় ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডিসি সাহিত্য মঞ্চ প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে শিক্ষা, শিল্প, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিতে সমৃদ্ধ হয়ে ওঠা দরকার। ডিসি সাহিত্য মঞ্চ উদ্বোধনের মাধ্যমে শিল্প ও সংস্কৃতিক ক্ষেত্রে একটা নতুন ভুবন তৈরি হলো। আমাদের অনেকের মাঝে যদি সংকীর্ণতা ও ধর্মান্ধতা থাকে এটা থেকে বের হয়ে আসতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের উদ্যোগ সর্বমহলে উদ্দীপনা সৃষ্টি করবে।’ চলমান উন্নয়নকাজের প্রতি সন্তোষ প্রকাশ করে লোকমান হোসেন মিয়া বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন, তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়েছেন। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করবো। আমরা এখন বিশ্বের ৪২ তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। ২০৪০ সালে আমরা ২৬ তম অর্থনৈতিক দেশ হিসেবে গণ্য হবো। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল ‘আমার গ্রাম, আমার শহর’। এখন তা অচিরেই বাস্তবায়ন হচ্ছে, শহর থেকে গ্রাম পর্যায়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুত, স্বাস্থ্য সেবা ও ইন্টারনেটসহ সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌছে গেছে। ইতিমধ্যে গ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিক সুবিধা পাচ্ছে, যেটা ১০টি উদ্যোগের অন্যতম। উন্নয়ন অগ্রগতির যে গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের বিশ্বাস- বিশ্বের সেরা ৫ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে।’ এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফসহ জেলা প্রশাসনের সকল সহকারী কমিশনার, গণমাধ্যমকর্মী, বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে বেশ জোরগতিতে সম্পন্ন করা হচ্ছে ‘ডিসি সাহিত্য মঞ্চ’র কাজ। জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে টেনিস গ্রাউন্ডের পাশে অবস্থিত এ মঞ্চে এবার নাচে-গানে, আনন্দ-উল্লাসে নতুন বছরকে স্বাগত জানানো হবে। মঞ্চের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি জানিয়েছেন, নান্দনিকতার ছোঁয়া ও অত্যাধুনিক প্রযুক্তিসহ সব সুযোগ সুবিধা রয়েছে এই মঞ্চে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী