সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইনজীবীদের জন্য আমার দরজা সবসময় খোলা

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০১৯ ইং
আইনজীবীদের জন্য আমার দরজা সবসময় খোলা
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সংবর্ধনায় এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃনির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়েছে বলে আয়োজকরা জানান। আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে সংবর্ধিত অতিথিসহ বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নুরুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা জজ-১ কামাল শিকদার, চীফ জুডিয়াল ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাপিয়া নাগ ও ম্যাজিস্ট্রেট মানিক দাস। সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এ্যাড. শাহজাহান মুকুল, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. আব্দুস সামাদ, এ্যাড. ফজলে রাব্বি সাগর, এ্যাড. সোহরাব হোসেন-২, এ্যাড. বজলুর রহমান ও এ্যাড. মসলেম উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি এ্যাড. আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা। সম্মানিত অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাকে যারা সংবর্ধনা দিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চুয়াডাঙ্গা বারের আইনজীবীদের ভিন্ন দলের সদস্য হিসাবে বিবেচনা করি না। যে যখন আমার কাছে যায়, আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। কারণ আইনজীবীদের জন্য আমার দরজা সবসময় খোলা। পুরাতন জেল খানার জমিতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘নকশা অনুমোদন হয়েছে, খুব তাড়াতাড়ি ভবন তৈরি হবে। তিনি আরও বলেন, ‘আপনারা একটি সাধারন সভা ডেকে রেজুলেশন করে বিল্ডিং ভাঙ্গার সিদ্ধান্ত নেবেন। ভাল কাজ শুরু করলে বেঁধে থাকেনা। স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির শুরু করলে তার কাজও একদিন শেষে হয়ে যায়। তিনি বলেন, ‘কোর্টে বিভিন্ন এলাকার মানুষ আসে আপনারা তাদের সেবা দেন, আরও ভাল সেবা দেবেন বলে আশা করি। তিনি সদর হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘বেসরকারী উদ্যোগে ফুল বাগান করা হয়েছে। কমিটির লোকজন হাসপাতালে ফ্যান, বসার আলাদা জায়গা, এসির ব্যবস্থা করেছে। সরকারী উদ্যোগে নয়, আমরা হাসপাতালকে সারা দেশের মধ্যে তৃতীয় পর্যায়ে নিয়ে এসেছি।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী