আ.লীগ এখন মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাচ্ছে
- আপলোড তারিখঃ
১১-০৪-২০১৯
ইং
আলমডাঙ্গায় আ.লীগের মতবিনিময় ও আলোচনা সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধ্বার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত আওয়ামী লীগ এখন মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাচ্ছে। জাতির জনকের কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। বাংলাদেশের প্রতিটি উন্নয়নের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে ভবিষ্যতেও থাকবে। তাই সংগঠনের ও ভ্রাতৃত্বপ্রতিম ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, খন্দকার শাহ আলম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক আব্দুল মালেক, ধর্ম সম্পাদক আলহাজ্ব ঠান্ডুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, জামজামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আব্দুর গাফফার, জহুরুল ইসলাম স্বপন, পরিমল কুমার ঘোষ কালু, আব্দুর রাজ্জাক, বিল্লাল গণি, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, সৈকত খান, কাজী চন্দন, রবিউল হক, ওসমান আলী, প্রমুখ।
কমেন্ট বক্স