৫ কেজি গাঁজাসহ ফরিদপুরের দু’জন আটক
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০১৯
ইং
চুয়াডাঙ্গার জাফরপুরে সদর থানা ও ট্রাফিক পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের জাফরপুর এলাকায় নতুন স্টেডিয়ামের সামনে সদর থানা ও ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে আটককৃত ওই আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- ফরিদপুর জেলার রবিউল ইসলাম (২৯) ও সালাম বিশ্বাস (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর শহরের জাফরপুর এলাকায় নতুন স্টেডিয়ামের সামনে সদর থানা ও ট্রাফিক পুলিশের নিয়মিত চেকিং ডিউটির সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনইদহগামী একটি হলুদ মিনি পিকআপের গতিরোধ করা হয়। এসময় ওই পিকআপে থাকা চালকসহ অপর ব্যক্তির আচরণে সন্দেহ হলে ওই পিকআপটি তল্লাশি করে চালকের পায়ের নিচ থেকে একটি স্কুল ব্যাগে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এসময় আটক করা হয় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হোগলাডাঙ্গাী গ্রামের মৃত শেখ সাহেব আলীর ছেলে রবিউল ইসলাম ও সালতা থানার ফুলবাড়ি গ্রামের মৃত ছাত্তার বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাসসহ ওই মিনি পিকআপটি। যার নং- খুলনা মেট্রো ন- ১১-০৪১৫। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। এ গাঁজা আটকের ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট এসআই মৃত্যুঞ্জয়ের সাহসিক ভূমিকা ছিলো প্রশংনীয়। এসআই মৃত্যুঞ্জয়ের সন্দেহ হলে তিনি পিকআপটি তল্লাশি চালান বলে জানা গেছে।এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক বলেন, চুয়াডাঙ্গা সদর থানার এসআই বিএম হুমায়ুন কবীরসহ ট্রাফিক পুলিশের একটি দল যৌথভাবে জাফরপুর এলাকায় চেকিং ডিউটি করাকালে একটি হলুদ মিনি পিকআপের গতিরোধ করে। এ সময় ওই পিকআপটি তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ওই মাদকের বিষয়ে আরো তদন্ত চলছে।
কমেন্ট বক্স