সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অহিদুল বিশ্বাসকে অব্যহতি : ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু খান

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০১৯ ইং
অহিদুল বিশ্বাসকে অব্যহতি : ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু খান
চুয়াডাঙ্গা জেলা বিএনপি পুনঃগঠনে তারেক রহমানের সঙ্গে আলোচনা বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব ও পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান বাবু খানকে। গতকাল মঙব্ সন্ধ্যায় দল পুনঃগঠন প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভারপ্রাপ্ত আহ্বায়ক আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ জেলা কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন। দলীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার জেলা কমিটি পুনঃগঠনের বিষয়ে উন্মুক্ত আলোচনা, বর্তমান কর্মকান্ড ও করণীয় নানা বিষয় নিয়ে রাজধানীর নয়াপল্টনস্থ কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা আহ্বান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে স্কাইপিতে ভিডিও কলে যুক্ত হন। আলোচনা সভায় অংশ নেন কমিটির শীর্ষ ৫ সদস্য যথাক্রমে বাবু খান, এড. ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মুজিবুল হক মালিক মজু ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ। কিন্তু উপস্থিত হননি জেলা বিএনপি’র আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। সভায় গৃহীত এক সিদ্ধান্তে তাকে জেলা বিএনপি’র আহ্বায়ক পদসহ সকল পদ থেকে অব্যহতি প্রদান করা হয়। তাৎক্ষণিক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় বাবু খানকে। তিনি আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন। এ নিয়ে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন ভারপ্রাপ্ত আহ্বায়ক।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী