সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০১৯ ইং
ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার ও গত শনিবার পৃথক সময়ে পৃথক স্থান থেকে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছন, গতকাল রোববার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা হল্টস্টেশন থেকে ৩৯৫টি ভারতীয় তালা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৯ হাজার ৬শ’ টাকা। একইদিন দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৮শ’ টাকা। `` এদিকে, গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোস্ট হতে ১৯৬টি ভারতীয় লেন্স (টিএমএমএ) ও ৪১৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ১ হাজার ৭৫০ টাকা। একইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোস্ট হতে ১,২০০টি ভারতীয় প্রেসার কুকারের গ্যাসকিট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। অপরদিকে, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পরানপুর গ্রামের বাশবাগান থেকে ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার ২শ’ টাকা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী