সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাখ লাখ টাকার মালামাল লুট : চোর আতঙ্কে ব্যবসায়ীরা!

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৯ ইং
লাখ লাখ টাকার মালামাল লুট : চোর আতঙ্কে ব্যবসায়ীরা!
চুয়াডাঙ্গা শহরে আবারও সক্রিয় চোর সিন্ডিকেট : মালিহা টায়ার হাউজসহ পৃথক দোকানে দুঃসাহসিক চুরি! জেলা দোকান মালিক সমিতি নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন : ভাংড়ি ব্যবসায়ী বাবুসহ আটক-৪ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের পৃথক স্থানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা রেলবাজারে ৫টি দোকানের টিন কেটে ও একটি দোকান থেকে নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল লুটের খবর পাওয়া গেছে। এ সময় চোরের দল পালানোর সময় নাইট গার্ডের হাতে ধরা পড়ে। সকালে নাইট গার্ডের কাছে চোরসহ চুরির বর্ণনা শুনে চোরচক্রের মূল হোতা ঈদগাহ মোড়ের ভাংড়ি ব্যবসায়ী আলোচিত বাবুসহ ৩ চোরকে আটক করে শহর ফাঁড়ি পুলিশ। তাদের কাছ থেকে টিন কাটার যন্ত্র ও চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ। এদিকে, কয়েক মাসের ধারাবাহিক চুরি ঘটনায় ব্যবসায়ীরাসহ সাধারন মানুষের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। এমনকি চুয়াডাঙ্গার ব্যবসায়ীমহল ও সাধারণ মানুষ পুলিশ এবং নাউট গার্ডের ওপর আস্থা হারাচ্ছেন। তবে পুলিশ চোরচক্র সনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহ রেখেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পরে গতকাল শনিবার সকাল থেকে পৃথক অভিযান চালিয়ে ৩ চোরসহ মূল হোতা ঈদগাহ মোড়ের ভাংড়ি ব্যবসায়ী বাবুকে আটক করে শহর ফাঁড়ি পুলিশের একটি টিম। আটককৃতরা হল- চোরের মাস্টার মাইন্ড রেলপাড়ার রুবেল (১৮), আশিক (১৮) ও তার ভাই সুমন (২২) এছাড়াও এদের পৃষ্ঠপোষক আলোচতি ভাংড়ি ব্যবসায়ী আইনাল হক ওরফে বাবু (৪৫)। জানা যায়, চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় পৌর হাটের মুদি ব্যবসায়ী সাজ্জাদ স্টোরের দোকানের টিন কেটে নগদ ৩৫ হাজার টাকা ও ১৫ হাজার টাকার মালামাল লুট করে পালানোর সময় নাইট গার্ড আলহাজ ধাওয়া করে সংঘবদ্ধ ওই চোরের দলকে। এ সময় তিনজন চোরকে চিনে ফেলে নাইটগার্ড। এই চোরের দল, সাজ্জাদ স্টোরে চুরির আগে বাচ্চু স্টোর, মিন্টু স্টোরের গোডাউনসহ দোকান, টিপু স্টোর ও আপন স্টোরের দোকানের টিন কাটে। এই দোকানগুলোতে টিনের নিচে কাঠের পাটাতন থাকায় দোকানের ভিতর প্রবেশ করতে পারেনি তারা। পরদিন সকালে নাইটগার্ডের কাছে চুরি ও চোরদের বর্ণনা শুনে রেলপাড়ার চান্দুর ছেলে একাধিক চুরি মামলার আসামী এবং এই চুরির মাস্টার মাইন্ড রুবেলকে আটক করে শহর ফাঁড়ি পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ওহিদ মোল্লা ওরফে সাইত্রিশের দুই ছেলে সুমন ও আশিককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চুরির ঘটনার সাথে জড়িও ও চোরাই মালামালসহ নগদ টাকা ভাগ বাটোয়ারার কথা স্বীকার করে। এছাড়া চুরি করা মালামাল ঈদগাহ মোড়ের ভাংড়ী ব্যবসায়ী বাবুর কাছে বিক্রি করেছে বলেও স্বীকার করে। পরে দুপুর ১২টার দিকে দক্ষিণ গোরস্থানপাড়ার মৃত নূর নবীর ছেলে আইনাল হক ওরফে বাবুকে আটক করে ফাঁড়ি পুলিশ। বাবুর দেওয়া তথ্যেও ভিত্তিতে চুরি হওয়া মালামাল ইলাচ, লবংগো ও দারচিনি উদ্ধার করা হয়। এছাড়াও চুরি হওয়া টাকা উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ফাঁড়ি পুলিশ। পরে গ্রেফতারকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ এদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ। এ ঘটনায় মুদি ব্যবসায়ী সাজ্জাদ বাদি হয়ে আটককৃতদের নামে মামলা দায়ের করেছেন। চোর আশিক জানায়, এই সকল দোকানে চুরির জন্য রুবেল বেশ কয়েকদিন থেকে পরিকল্পনা করছে। গত শুক্রবার সকালে রুবেল বলে তুই (আশিক) ও তোর ভাই পাহারা দিবি বাকি কাজটা আমি করবো। কাজটা শেষ হলেই মোটা অংকের টাকা ভাগ পাবি। এভাবে অকপটে চুরির ঘটনা স্বীকার করে সে। রুবেলও জানায়, নগদ টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে এবং চুরি করা মালামাল ভাংড়ী ব্যবসায়ী বাবুর কাছে আছে। এদিকে চুরির ঘটনা জানার সাথে সাথে সেখানে উপস্থিত হন, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু ও কার্যকারী কমিটির সদস্য বাচ্চু মিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানান। `` এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, রেল বাজারে চুরির ঘটনার মাস্টার মাইন্ড রুবেলসহ দুই চোর ও এসকল চোরদের পৃষ্ঠপোষক ভাংড়ী ব্যবসায়ী আইনাল হক বাবুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে তারা এই চুরির সাথে জাড়িত। এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ এদেরকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া চুরি হওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর শহরের টার্মিনাল এলাকায় মালিহা টায়ার হাউজের সাটারের তালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ওই দোকান থেকে প্রায় ৭ লাখ টাকার টায়ার লুট করেছে সংঘবদ্ধ ওই চোরের দল। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। ঘটনার পর চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি হওয়া ওই দোকানের মালিক আবু বক্কর সিদ্দিক জানান, গত শুক্রবার সন্ধ্যার পর দোকান খুলেছিলেন তিনি। কিছু সময় পর দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল সকাল ৯টার দিকে দোকানে এসে দেখেন দোকানের মাঝের সাটারের তালা খোলা। এসময় তিনি দোকানের ভিতর ঢুকে দেখেন ২৩টি টায়ার নেই, যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে তিনি জানান। দু’জন নাইটগার্ড থাকা সত্ত্বেও এ ধরণের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার সাধারণ ব্যবসায়ীরা। এ সময় অনেকে অভিযোগ করে বলেন, চুরি হওয়া এ লাকায় দু’জন নাইটগার্ড থাকলেও চুরি হওয়ার বিষয়ে কিছু বুঝতে পারেনি ওই নাইট গার্ড। এছাড়াও এ সকল ব্যবসায়ীরা আরো অভিযোগ করে বলেন, শহরের ভিতর পর পর কয়েকবার এ ধরণের চুরির ঘটনা ঘটলেও চোর আটকসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারছে না প্রশাসন। ফলে এ ধরনের চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে পৌর শহরের টার্মিনাল এলাকায় মালিহা টায়ার হাউজে চুরির খবর জানার সাথে সাথে সেখানে উপস্থিত হন, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু ও কার্যকারী কমিটির সদস্য বাচ্চু মিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক অতিদ্রুত সংঘবদ্ধ ওই চোরের দলকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁনের সাথে কথা হলে তিনি জানান, শহরের টার্মিনাল এলাকায় মালিহা টায়ার হাউজ নামে ওই দোকানে চুরির ঘটনা শোনার সাথে সাথে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে এ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানা পুলিশের একটি টিম ওই চুরির ঘটনার বিষয়ে অনুসন্ধানে মাঠে নেমেছেন। খুব দ্রুত এই চুরির ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী