এটা কোনো দুর্ঘটনা নয়, হত্যাকা- : পূর্তমন্ত্রী
- আপলোড তারিখঃ
৩০-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
রাজধানীর বনানী এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এটা কোনো দুর্ঘটনা হয়, হত্যাকা-। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। গতকাল সকালে অগ্নিকা-স্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অগ্নিকা-ের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজউকের পক্ষ থেকে তদন্ত করা হবে। নিয়ম না মেনে এ ভবন তৈরি করা হয়ে থাকলে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি লেন, ‘আমরা তথ্য পেয়েছি, ভবনটি ১৮ তলা নির্মাণের জন্য পাশ হয় ১৯৯৬ সালে। কিন্ত ২০০৫ সালে একটা কপি দাখিল কর হয় যে, ভবনটি ২৩ তলা হয়েছে। সেটাকে সন্দেহ হওয়ার কারণে তদন্ত করা হয়। সেই তদন্তে দেখা যায়, তারা যে কপি দাখিল করেছে, সে সম্পর্কে রাজউকের রেজিস্ট্রারে কোনও তথ্য নেই। কাজেই পরে তারা যে নকশা দাখিল করেছে, সেটা সঠিক নয়। মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে তারা এই ভবন নির্মাণ করেছে।’ শ ম রেজাউল করিম বলেন, ‘সেই সময় রাজউকের যে চেয়ারম্যান ছিলেন ও কর্মকর্তা ছিলেন আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। এই নকশা অনুমোদনের সময় কোনও ব্যত্যয় ঘটেছে কি না ও মূল নকশা ছাড়া এটা তৈরি করা হয়েছে কি না। হয়ে থাকলে এর সঙ্গে যারা জড়িত, সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। ঢাকার অন্য ভবন যেগুলো এবাবে নির্মাণ করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ এই ভবনের মালিক একজন প্রকৌশলী। তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব প্রকৌশলী এই ভবন নির্মাণের সঙ্গে জড়িত, তাদের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এবং প্রয়োজনে এই ইমারত ভেঙে ফেলা হবে।’
কমেন্ট বক্স