সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়ের করুণ মৃত্যু!

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০১৯ ইং
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়ের করুণ মৃত্যু!
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া/কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাড়ে ৩ বছরের শিশুসহ বাবা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাফদারপুর বাজার সংলগ্ন সুয়াদী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা গুরুত্বর আহত শিশুটিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাবিব বাহার তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে শিশুটি মারা যায়। নিহত মোটরসাইকেল আরোহী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাঁকা গ্রামের মুরাদ আলী মন্ডলের ছেলে আকিদুল ইসলাম মন্ডল (২৪) ও তার সাড়ে তিন বছরের শিশু কন্যা আঁিখ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাফদারপুর বাজার সংলগ্ন সুয়াদী রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটি হঠাৎ থেমে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী (৭২৭ আপ) রুপসা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আকিদুল। গুরুত্বর আহত তার সাড়ে ৩ বছরের শিশু কন্যা আঁখিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দ্বিখন্ডিত হয়ে যায়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআরপি পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে। কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, সুয়াদী সড়কের ওপর দিয়ে রেললাইন গেলেও সেখানে কোনো গেটম্যান নেই। তাই পারাপারকৃত ব্যক্তিদের নিজ দায়িত্বে চলাচল করতে বলা হয়। জানা যায়, রেলক্রসিংটি অরক্ষিত এবং কোন গেইটম্যান ছিল না। স্থানীয় বাসিন্দারা জানান, সুয়াদী সড়কের ওপর দিয়ে রেললাইন গেলেও সেখানে কোনো গেটম্যান নেই। ফলে ওই রেলগেটে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নেই কোনো মাথা ব্যথা ও কোন ব্যবস্থা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৪টার দিকেও নিহতের মরদেহ ওই স্থানেই পড়ে ছিলো বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী