ক্রীড়া অনুশীলন শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক
- আপলোড তারিখঃ
২৮-০৩-২০১৯
ইং
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৯’র চুড়ান্ত পর্বের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন, শ্বেত কপোত অবমুক্ত এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সে জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া অনুশীলনের অভ্যাস গড়ে তুলতে হবে। ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে নিজের ও দেশের সুনাম ছড়িয়ে দেয়া সম্ভব। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। এতে শরীর ও মন উভয় ভালো থাকে।
অনুষ্ঠানে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম। অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আতিয়ার রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মকছুদুল হক খান চৌধুরী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক দেলোয়ার হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসানসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ।
কমেন্ট বক্স