শিক্ষার গুণগত মানোন্নয়নে আরও বেশি আন্তরিক হতে হবে
- আপলোড তারিখঃ
২৮-০৩-২০১৯
ইং
দামুড়হুদায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে এমপি টগর
প্রতিবেদক, দামুড়হুদা:
উন্নত বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার গুনগত মানোন্নয়ন করতে হবে। এ জন্য সকল শিক্ষককেই আরও বেশী আন্তরিক হতে হবে। সমস্যা চিহিৃত করে তা সমাধান করতে হবে। দামুড়হুদায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদরাসার সুপারদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুন, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, লোকনাথপুর সহশিক্ষিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সহকারী সুপার জয়নাল আবেদীনসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগন।
মতবিনিময় শেষে শিক্ষার গুনগত মানোন্নয়ন এবং সাধারণ শিক্ষক ও কর্মচারিদের স্বার্থরক্ষায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হককে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, কার্পাসডাঙ্গা বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার, বাস্তুপুর দাখিল মাদরাসার সুপার মিকাইল হোসেন ও মোক্তারপুর নি¤œমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীন।
কমেন্ট বক্স