সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০১৯ ইং
৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
দামুড়হুদায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬-বিজিবি’র দর্শনা আইসিপি ও দর্শনা বিওপি পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মাঠ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪শ’ টাকা। `` অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত এসকল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল মাদকদ্রব্য অফিসে জমা করা হয়েছে বলে জানায় বিজিবি অফিস।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী