সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সতকর্তার সাথে সকলকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
সতকর্তার সাথে সকলকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে
চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচনের নিরাপত্তায় পুলিশের ব্রিফিং প্যারেডে এসপি মাহবুবুর রহমান সমীকরণ প্রতিবেদন: তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনায় চুয়াডাঙ্গায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃংখলা বিষয়ে সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। পুলিশ সুপার মাহবুবুর রহমান সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, যে কোন নির্বাচন ডিউটিই অত্যন্ত ঝুকিপূর্ণ। সকলকে সতকর্তার সাথে এই ডিউটি পালন করতে হবে। বিশেষ করে নির্বাচনের পূর্বের রাতে এবং নির্বাচনের দিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ও ভোট গণনার সময় অর্থাৎ শেষ মুহুর্তে আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে। কেননা দুস্কৃতিকারীরা এই সময়গুলোতে তাদের অনৈতিক কার্য সাধনে সচেষ্ট থাকতে পারে। তিনি আরও বলেন, ভোট চলাকালীন সময়ে কোন গুজবে কান দেয়া যাবে না। অনলাইনভিত্তিক যে কোন ম্যাসেজ বা তথ্য যাচাই না করে বিশ্বাস করা যাবে না। অনেক সময় দেখা যায়, অসাধু ব্যক্তিরা গুজব ছড়িয়ে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করে। নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয় এবং কোন তথ্য পেলে তাৎক্ষনিক পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের অবহিত করতে হবে। পুলিশ সুপার বলেন, ভোট কেন্দ্রের ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্বই সবচেয়ে বেশি। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, আনসারসহ অন্যান্য সকল সদস্যদের সমন্বয়ে সুন্দরভাবে ডিউটি পালন করবেন। ভোট দিতে আসা বৃদ্ধ ও নারী ভোটারসহ সকল ভোটারদের সাথে মার্জিত ও ভদ্র আচরণ করতে হবে। ভোট কেন্দ্রের ৪শ’ গজের ভিতরে ভোটার ব্যতিত কোন লোক অবৈধভাবে যাতে প্রবেশ করতে না পারে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটিতে নিয়োজিত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের আইনি সহায়তার জন্য বিজিবি, র‌্যাবসহ ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হয়েছে। কোথাও কোন বেআইনী কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষনিক ম্যাজিস্ট্রেটগণের সহায়তা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়াই চুয়াডাঙ্গা জেলা পুলিশের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে। ব্রিফিং প্যারেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৭০৬ জন পুলিশ সদস্য, খুলনা জেলার ৭শ’ জন পুলিশ সদস্য এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১শ’ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী