সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় প্যানেল মেয়র মুক্তা

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৯ ইং
চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় প্যানেল মেয়র মুক্তা
পৌর পরিষদে সহকর্মীদের অশ্রুসজল নয়নে বিদায় : জানাযায় হাজারো মানুষের ঢল বিশেষ প্রতিবেদক: চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে নামাযে জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এরআগে শেষবারের মতো পৌরসভার বিশাল গাড়ী বহর সহকারে আরামপাড়াস্থ বাসভবন হতে চুয়াডাঙ্গা পৌর ভবন চত্ত্বরে নেয়া হয় তাকে। শোক চৌকিতে প্রিয় সহকর্মীর নিথর দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। এ সময় পৌর পরিষদ ও সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এরপর গাড়ী বহরযোগে তাঁর লাশ চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মাঠে পূর্বনির্ধারিত স্থানে জানাযার উদ্দেশ্যে নেয়া হয়। বিকেলের দিকে প্রকৃতি একটু প্রতিকূল রূপ নিলেও তা উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে নামাযে জানাযায়। নামাযের আগে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, তাঁর ছোট ভাই এড. মনিরুজ্জামান পলাশ, মামা- খাদিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, খুলনা বিভাগীয় সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন। পুরাতন গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম আরিফ বিল্লাহ জানাযা পরিচালনা করেন। এতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, চক্ষু বিশেষজ্ঞ ডা. ফকির মোহাম্মদ, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ স্থানীয় গণ্যমান্য, দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এদিকে, প্যানেল মেয়র একরামুল হক মুক্তার মৃত্যু জনিত কারনে পৌর পরিষদ ২২ মার্চ হতে আগামী ২৫ মার্চ পর্যন্ত শোক পালনসহ কালো ব্যাচ ধারণ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী