বিদ্বেষমুক্ত সমাজ গঠনে সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই
- আপলোড তারিখঃ
১৯-০৩-২০১৯
ইং
বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে অধ্যক্ষ কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় কলেজের মুক্তমঞ্চে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এ কলেজের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান তথা প্রতিযোগীতা। এ আয়োজনের ফলশ্রুতিতে আমাদের কলেজের শিক্ষার্থীরা, জেলা, বিভাগসহ জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়ে থাকে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ প্রতিযোগীতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি আরো বলেন, শুধু একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেই চলবেনা, সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে। ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও হিংসা-বিদ্বেষমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চা কার্যকর ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৯’র আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর আব্দুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মকছুদুল হক খান চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসানসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক, প্রভাষকবৃন্দ।
পুরষ্কার বিতরণ শেষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে হাস্য রসিকতা ও সাবলীল উপস্থাপনায় দর্শকের মন কাড়েন ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহসিন কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌসুমী হোসেন।
কমেন্ট বক্স