বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় প্রাথমিক সপ্তাহ উদ্বোধন
সমীকরণ প্রতিবেদন:
`প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি` প্রতিপাদ্যে গতকাল বুধবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে শিক্ষা সপ্তাহের নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে ভিন্ন আয়োজনে র্যালি, আলোচনা সভা, শিক্ষা মেলা, শিক্ষক সেমিনার, পাপেট শো, চলচ্চিত্র প্রদর্শনী, শিশু সমাবেশ ও পুরষ্কার বিতরণীসহ নানা আয়োজন করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার সুফল পাচ্ছে শিক্ষার্থীরা। তাই তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষায় সকল শিক্ষকদের নিজের ঘরের মতো করে শিশুদের দেখাশুনা ও পরিচর্যা করতে হবে।’ মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার, সে স্বপ্ন বাস্তবায়নে সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ্ ইয়া খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরআগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা জেলাতে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তির কার্যক্রম অব্যাহত রাখা ও উপস্থিতি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন, সামসুল ইসলাম, ছমির উদ্দিন, রফিকুল ইসলাম, হুমায়ন কবির, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, শিক্ষক সমিতির সভাপতির সভাপতি রেফাউল ইসলাম, সম্পাদক আলম হোসেন, প্রধান শিক্ষক খন্দকার রাকিবুস সালেহীন, নাসরিন আক্তার, হারেজ উদ্দিন, নাসিমা খাতুন, সহকারী শিক্ষক রিজভি আহম্মেদ, আশরাফুল আলম, সাকিল আহম্মদ, মাসুদ আহম্মদ সালমা আক্তার, সীমা সাহা, নাসরিন বানু, তন্নি সাহা, সাহিমা খাতুন প্রমুখ।
জীবননগর:

জাতীয় প্রাথমিক সপ্তাহ উপলক্ষে জীবননগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম, রশিদুল ইসলাম, শিক্ষক আব্দুল মোমিন প্রমুখ। এছাড়া র্যালিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর:

`প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি` এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা শিক্ষা অফিসার জেছের আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ’ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন প্রমুখ।
গাংনী:
‘প্রাথমিক শিক্ষার দিপ্তী, উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্যে গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে গাংনী উপজেলা শিক্ষা অফিস। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা শহীদ মিনারের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিদুজ্জামান খোকন এমপি। উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল ও গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ঝিনাইদহ:

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পিটিআই সুপার আতিয়ার রহমান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, ফেরদৌস আরা, ইশতিয়াক আহমেদ। বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বক্তারা দেশের প্রতিটি শিশুকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দেন তারা।
হরিণাকু-ু:

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের হরিণাকু-ুতে গতকাল বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেয় হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জিএম কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াদহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জেসমিন আরা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাসুমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারহানুল হক প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন শিশুদের শিক্ষাদানের সময় বিশেষ করে তাদেরকে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে হবে। উল্লেখ্য র্যালিটি প্রদক্ষণের সময় কোমলমতি শিশুরা শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানে উপজেলা চত্তর মুখরিত করে।