সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দলীয় ১০ জনের, ৩৭ জনের পছন্দের প্রতীক

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০১৯ ইং
দলীয় ১০ জনের, ৩৭ জনের পছন্দের প্রতীক
চুয়াডাঙ্গার চার উপজেলার ৪৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ বিশেষ প্রতিবেদক: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ তিনটি পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত চার উপজেলায় ৪ জন, জাতীয় পার্টি মনোনীত ১ জন, জাকের পার্টির ৩ জন ও ওয়ার্কাস পার্টির ২ জন রয়েছেন; বাকী ৩৭ জন পেয়েছেন পছন্দের প্রতীক। ``গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসনের অফিসার্স ক্লাব হলরুমে জীবননগর উপজেলা ও চুয়াডাঙ্গা সদরের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন। তিনি জীবননগর উপজেলার ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং চুয়াডাঙ্গা সদরের চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২ জনকে প্রতীক বরাদ্দ দেন। `` এদিকে দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ। ``শুক্রবার সকাল ১০টা থেকে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনকে প্রতীক দেয়া হয়। এ সময় সকল প্রার্থী, তার প্রস্তাবকারী-সমর্থনকারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী