সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগরে থাকছেন সবাই

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগরে থাকছেন সবাই
আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে কবিরসহ দু’জনের প্রত্যাহার বিশেষ প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলাধীন চার উপজেলার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। গত ২৮ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে গতকাল বৃহস্পতিবার (৭মার্চ) পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধরিত ছিলো। গত ৭দিনে কোনও প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে খবর পাওয়া যায়নি। তবে শেষ দিনে এসে প্রতিদ্বন্দ্বিতা করবেন না মর্মে এক আবেদনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিল্লুর রহমানকে সমর্থন করছেন বলে জানানো হয়েছে। একই উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা মাসুদুর রশীদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ’র নিকট হাজির হয়ে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়াও চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী সরাসরি ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (৮মার্চ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জীবননগর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। একই সময়ে জেলা নির্বাচন অফিসে দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার প্রার্থীদেরকেও প্রতীক বরাদ্দ দেয়া হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী