সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তৌহিদুর রহমান তোতা আর নেই : দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০১৯ ইং
তৌহিদুর রহমান তোতা আর নেই : দাফন সম্পন্ন
চুয়াডাঙ্গার নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের অতিপরিচিত মুখ, নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারি, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুর রহমান তোতা (৪৯) আর নেই (ইন্না লিল্লাহে.......রাজেউন)। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়াতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে কুষ্টিয়া থেকে অ্যাম্বুলেন্সযোগে দুপুর দেড়টায় বেলগাছি নিজ বাসভবনে এসে পৌছায়। এদিকে তাঁর মৃত্যু সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে অসংখ্যা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খিরা তাকে শেষ বারের মতো এক নজর দেখতে ভিড় জমান বাসভবনে। এদিন বিকাল সাড়ে ৩টায় বেলগাছি ঈদগাহ ময়দানে প্রথম নামাযে জানাযা শেষে লাশ নেয়া হয় তোতার নিজ গ্রামের বাড়ি জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদায় নেওয়া হয়। বাদ মাগরিব সেখানে দ্বিতীয় জানাযা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, তৌহিদ হোসেন তোতার মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পরিবার, চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।উল্লেখ্য, নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারি, বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুর রহমান তোতা মৃত্যুকালে স্ত্রীসহ তিন মেয়ে সন্তান রেখে গেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী