সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার চার উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ১৯

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গার চার উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ১৯
৫ম উপজেলা পরিষদ নির্বাচন : মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবের ভিন্ন আমেজ পুরুষ ভাইস চেয়ারম্যান-১৮ : মহিলা ভাইস চেয়ারম্যান-১০ : বাছাই শেষে বৈধ তালিকা প্রকাশ কাল সমীকরণ প্রতিবেদন: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে অংশ নিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। তৃতীয় ধাপে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলাসহ দেশের ৭টি বিভাগের ২৫ জেলার ১২৭টি উপজেলায় ভোট হবে। তফসিলের ঘোষিত সময়সীমা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা এবং তাদের স্ব স্ব নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯জন প্রার্থী। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন। চুয়াডাঙ্গা: `` তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল মঙ্গলবার সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। বেলা ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের নিকট মনোনয়নপত্র জমাদেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিকাল ৩টার দিকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলামগীর হান্নান, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন হেলাসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমাদেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমি জনগনের জন্য কাজ করি। জনগনের সেবায় নিজকে নিয়োজিত করেছি। এতপূর্বে তার দৃষ্টান্ত চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নের মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষ তা বুঝতে পেরেছে।’ চুয়াডাঙ্গা সদর উপজেলার জনগনের দাবীর প্রেক্ষিতে, তাদের জীবনমান উন্নয়নসহ অবহেলিত চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল স্তরের টেকসই উন্নয়নের জন্য তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি উন্নয়নের জন্য জনগণ আমাদের সঙ্গে থাকবে। চিহ্নিত রাজাকারদের কেউ ভোট দেবে না। সঠিক ও যোগ্য প্রার্থী বুঝে নেবে।’ এদিকে বিকাল তিনটার পর দলীয় নোতকর্মীদের এক বিশাল বহর নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের হাতে মনোনয়নপত্র জমাদেন জেলা যুবলীগের আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার। পরে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় উপস্থিত শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানায়। এ ছাড়াও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদেন জাকের পার্টির শফি উদ্দীন, বাংলাদেশ দলের মামুন অর রশিদ আঙ্গুর। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আজিজুল হক হযরত, মাসুদুর রহমান, রিপন মন্ডল, মামুন অর রশিদ, সুলতান মাহমুদ দিপন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদেন শাহজাদী মিলি ও মাসুমা আক্তার। আলমডাঙ্গা: `` আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চিৎলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমানসহ আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করেছেন ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমাদেন। এ সময় উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লিহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আসাদুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন দিপক, কোষাধ্যক্ষ ওসমান গণি স্বপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল হক স্বপন, শাহিন রেজা, যুবলীগ নেতা রুহুল, আনোয়ার, মতিয়ার প্রমুখ। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান মল্লিকের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠান্ডু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, জামজামী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, ডাউকী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক খবির উদ্দিন, যুগ্ম আহবায়ক ডাঃ আনিসুর রহমান, জেহালা ইউনিয়নের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান মাষ্টার, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, আওয়ামী লীগ নেতা সমীর কুমার দে, যুবলীগ নেতা মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা জেনারুল ইসলাম প্রমুখ। জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান কবিরের মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি আসাদুল হক, যুগ্ম সম্পাদক দিপক বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল হক স্বপন, শাহিন রেজাসহ নেতৃবৃন্দ। সাবেক বিএনপি নেতা সানোয়ার হোসেন লাড্ডুর সাথে উপস্থিত ছিলেন আব্দুল মাবুদ, মোঃ হাসান ইমাম, আবু সাইদ, আজিজুল হক, মাহাফুজ আলী, রাজিবুল হক, মজিরুল ইসলাম, টিপু সুলতান, শিলন, মিরাজ, ছোটন প্রমুখ। এছাড়া আইয়ুব হোসেনের সাথে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান, জামজামী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, যুবলীগ নেতা রিপন, জামজামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। ৎ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা ছাত্র লীগের সভাপতি খন্দকার সালমুন আহমেদ, কৃষক লীগ নেতা মোঃ আজিজুল হক, যুবলীগ নেতা মাসুদুর রশীদ ও উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আজিজুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তিযোদ্ধা কাজী কামালের কন্যা কাজী মারজাহান নিতু, বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মোমেনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। দামুড়হুদা: `` দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদে ৪জন তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার রাফিজুল ইসলামের নিকট এ সকল মনোনয়নপত্র দাখিল করা হয়। এরমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সিরাজুল আলম ঝন্টু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এড. আব্দুল কুদ্দস, সাবেক যুবলীগ নেতা এড. আবু তালেব বিশ্বাস ও দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মনসুর বাবু। পুরুষ ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিলকারী ৫জন প্রার্থী হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রান্টু, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও রহুল কুদ্দুস এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকবার লাইলী, সাহিদা খাতুন ও সাহিদা সুলতানা। জীবননগর: `` মনোনয়নপত্র দাখিলের শেষদিনে জীবননগর উপজেলা চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জীবননগর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সিরাজুল ইসলাম জানান, জীবননগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, ওয়াকার্স পাটি মনোনীত নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা এবং বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মাস্টার, এসএম আশরাফুজ্জামান টিপু ও সুজন মিয়া। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মহিলালীগ নেত্রী ও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেনুকা আক্তার রিতা। নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ তালিকা প্রকাশ করা হবে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ এবং ৮ মার্চ বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক। আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ৩৮৩টি কেন্দ্রে মোট ৮ লাখ ৫৩ হাজার ৬জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৭হাজার ৯৯৬ জন এবং নারী ভোটার ৪ লাখ ২৭ হাজার ৩১০জন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী