বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৯ ইং
আলমডাঙ্গায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই শাহীন সঙ্গীয় ফোর্সসহ আসমানখালীর মৃত বাবু লালের ছেলে ইয়াবা ব্যবসায়ী চান কুমার ও তার সঙ্গীকে ইয়াবা বিক্রয়কালে ধরতে গেলে চান কুমারকে আটক করলেও তার সঙ্গী পালিয়ে যায়। এ সময় চান কুমারের দেহ তল্লাশী করে ৬ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি