সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকারের দায়িত্বহীনতায় অগ্নিকা- : মির্জা ফখরুল

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৯ ইং
সরকারের দায়িত্বহীনতায় অগ্নিকা- : মির্জা ফখরুল
সমীকরণ প্রতিবেদন: চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের দায়িত্বহীনতায় এ অগ্নিকা- ঘটেছে। সরকার ঠিক মতো দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটতো না। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকা-ে আহত ও দগ্ধদের দেখতে যান বিএনপি মহাসচিব। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি, তারা শুধু কথাই বলে যাচ্ছে। তাদের কোনও অ্যাকাউন্টিবিলিটি নেই। তাই সব ক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা শুধু কথাই বলেন, এখন কাজের কাজটি করেন। তারা ঠিক মতো কাজ করলে এ ধরণের দুর্ঘটনা ঘটতো না। তিনি বলেন, দল হিসেবে বিএনপি এখন অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তবুও আমরা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবো। তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এসময় মির্জা ফখরুলের সাথে ছিলেন বিএনপির সিনিয়র নেতা এজেডএম জাহিদ হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী