সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুর্নীতি, বাল্যবিবাহ, মাদক বিরোধী সভায় ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ২০-০২-২০১৯ ইং
আলমডাঙ্গায় দুর্নীতি, বাল্যবিবাহ, মাদক বিরোধী সভায় ডিসি গোপাল চন্দ্র দাস
মাদক ও বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্নীতি বিরোধী, বাল্যবিবাহ মুক্ত, মাদক বিরোধী ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক ও বাল্যবিবাহ রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার সহযোগিতা ছাড়া কোন কাজ করা সম্ভব হয়না। বাল্যবিবাহ দিলে শিশুর পেটে শিশু জন্মগ্রহণ করে, তাই সচেতন না হলে সুনাগরিক হিসেবে জাতি গড়ে উঠতে পারে না। মাদকের কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে, মাদকের কারণে সন্ত্রাস বেড়ে যাচ্ছে, তাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। সখায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ্ আলম মন্টু। হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কাদের, হাটবোয়ালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সদস্য আমিরুল ইসলাম, ইউপি সচিব তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য সাহিবুল ইসলাম, রিপন বিশ্বাস, ইসমাইল হক, জাফর আলী, মানোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, সুমন আলী, সাজেদুল ইসলাম, নাজেরা খাতুন, আমেনা খাতুন, মাজেদা খাতুন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল প্রমুখ। এছাড়াও সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সরকারী কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী