সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ পাওয়া গেলে দন্ড

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৯ ইং
ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ পাওয়া গেলে দন্ড
চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গাসহ জেলার সকল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ ফার্মেসী ও ঔষধের দোকানে বিক্রয় নিষিদ্ধ চিকিৎসক স্যাম্পল বিক্রয়ের অভিযোগ নতুন নয়। অভিযোগ রয়েছে মেয়াদোত্তীর্ণ ও মোড়কবিহীন ঔষধ বিক্রয়েরও। এখন থেকে ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ পাওয়া গেলে কঠোর দন্ডের ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ পদক্ষেপ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিসের মাসিক কার্যক্রমের অগ্রগতি প্রসঙ্গে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বীজ প্রত্যয়ন বিভাগের কার্যক্রম নিয়ে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সর্বত্র ভেজাল বর্জনে বিশেষ অভিযান অব্যহত রয়েছে। এখনও জেলার কোথাও কোথাও ভেজাল সার উৎপাদন, ফসলের ক্ষতিকর কীটনাশক ও মানহীন বীজ বিক্রয় হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকজনকে দন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে, চুয়াডাঙ্গার কোথাও ভেজাল সার, কীটনাশক, বীজ ও কৃষিপণ্য রাখতে চাই না।’ যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিশেষ কিছু প্রশিক্ষণ প্রকল্প হাতে নেয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেছেন, ‘সর্বস্তরের বেকার নারী-পুরুষ, যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে পারলে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জেলার মাদক ব্যবসায়ী ও সেবীদের চিহ্নিতকরণ এবং কারাদন্ড অব্যহত রাখার নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেছেন, ‘মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের সহযোগিতা পেলে শিগগিরই চুয়াডাঙ্গা সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।’ এ ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়্ াখানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদুল হাসান, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী