সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৯ ইং
ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার ও গত শনিবার পৃথক সময়ে পৃথক স্থানে এ অভিযান চালিয়ে এসকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৬শ’ টাকা। একইদিন, রোববার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ’ টাকা। এদিকে, গতকাল রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের বিএসপি মাঠ থেকে ৩৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা। অপরদিকে, গত শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের সেগুন বাগান থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী