সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক আটক

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৯ ইং
ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক আটক
ঝিনাইদহে দেবর-ভাবির মাদক নেটওয়ার্কে হানা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় এলাকার একটি বাসা থেকে গতকাল শুক্রবার দুপুরে ভুয়া সাংবাদিকসহ দুইজনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হচ্ছে- মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামের সামসুল মোল্লার ছেলে রুবেল মিয়া (২৪) এবং একই গ্রামের কামরুল ইসলামের স্ত্রী কৈতরি বেগম (৩৮)। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের মডার্ণ মোড় এলাকার জনৈক মিনা পারভীনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে রুবেল মিয়া ও কৈতরী বেগমকে আটক করা হয়। এ সময় ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল। তিনি আরো জানান, রুবেল মিয়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক পরিচয় দিয়ে এই বাড়িতে ভাড়া থাকতো। রুবেল ও কৈতরি বেগম দীর্ঘদিন জেলার মহেশপুরসহ বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে ঢাকায় সরবরাহ করতো। তারা সম্পর্কে দেবর-ভাবী।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী