সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

  • আপলোড তারিখঃ ০২-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
জুম্মার নামাজ পড়া হলো না লাবিবের : পরিবারে শোকের মাতম হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গার জাফরপুরে সড়ক দুর্ঘটনায় লাবিব হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিকালে বিক্ষুব্ধ জনতা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে রাস্তা অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। নিহত লাবিব হাসান সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বশির উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, জুম্মার নামাজ পড়তে জাফরপুর মোড় জামে মসজিদে যাচ্ছিল লাবিব। দুপুর ১টা ২০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরেই ছিটকে পড়ে গুরুত্বর জখম হয় শিক্ষার্থী লাবিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। জানা গেছে, লাবিবকে রাজশাহী নেওয়ার পথে কুষ্টিয়া শহরে পৌঁছালে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। বিকাল ৫টার পর নিহতের লাশ নিজ গ্রামে পৌঁছালে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। এ সময় তারা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। গতকাল রাত ৯টার দিকে গাড়াবাড়িয়া কবরস্থানে জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইকের চালককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত