সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কন্টোলরুমে যোগাযোগ করলে রক্ত দেবে পুলিশ সদস্যরা

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০১৯ ইং
কন্টোলরুমে যোগাযোগ করলে রক্ত দেবে পুলিশ সদস্যরা
চুয়াডাঙ্গায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর থানা চত্ত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। উদ্বোধনী দিনে সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ অর্ধশত পুলিশ সদস্য রক্তদান করেছেন। পর্যায়ক্রমে জেলা পুলিশের ১ হাজার ৪১ জন সদস্য রক্তদান করবেন বলে মৌখিক ভাবে জানানো হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, গত ২৭ জানুয়ারী থেকে পুলিশের সেবা সপ্তাহ শুরু হয়েছে। জনগণের সঙ্গে পুলিশের নতুনভাবে সেতু বন্ধনই এবারের সেবা সপ্তাহের মূল লক্ষ্য। রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ, সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার আওলিয়ার রহমান প্রমুখ। এ প্রসঙ্গে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন, ‘সাধারণ মানুষের দৌড়গোড়াই পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কাজ করছে। সাধারণ মানুষের সঙ্গে নতুন ভাবে সেতু বন্ধনের লক্ষ্যে সব ভাল কাজে জেলা পুলিশ এক সাথে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘জেলার প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের বিপদে আপদেও জেলা পুলিশ পাশে দাঁড়াতে চাই। আর তাই সম্প্রতি জেলা পুলিশের ১ হাজার ৪১ জন সদস্যর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল সদস্যদের রক্ত সংগ্রহ করে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেছেন, ‘চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোট সদস্যদের মধ্যে ‘এ’ পজেটিভ ২২২জন, ‘এ’ নেগেটিভ ২৮ জন, ‘বি’ পজেটিভ ৩৪৮ জন, ‘বি’ নেগেটিভ ১০ জন, ‘ও’ পজেটিভ ৩১৫ জন, ‘ও’ নেগেটিভ ২৫ জন, ‘এবি’ পজেটিভ ৮৬ জন ও ‘এবি’ নেগেটিভ ৭ জনের রক্ত নির্ণয় করে তালিকা করা হয়েছে। মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে যে কোন সময় জেলা পুলিশের কন্টোলরুমের ০১৭৪৮-৯৬৭৭১১ এই নাম্বারে যোগাযোগ করলে বিনামূল্যে রক্ত দেবে পুলিশ সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত