সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সততা স্টোর ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০১৯ ইং
জীবননগরে সততা স্টোর ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন
জীবননগর অফিস: জীবননগরে সততা স্টোর ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় জেলা প্রশাসক বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা, নৈতিকতার বিকাশ আর মুক্তিযুদ্ধকে জানার জন্য বিদ্যালয়ে এই সততা স্টোর ও মুক্তিযুদ্ধ কর্ণার তৈরি করা হয়েছে। সততা স্টোরে কোন দোকানদার থাকবে না, প্রতিটি পণ্যের মূল্য মোড়কে লেখা থাকবে। এখান থেকে মালামাল নিয়ে নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে টাকা রেখে দিতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে সততা স্টোর তৈরি করা হবে। কারণ সততায় মানুষকে মুক্তিদেয়, এই সততা স্টোরের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজের দায়িত্ববোধ ও কর্তব্য এবং সৎ চরিত্রের অধিকারি হিসেবে গড়ে উঠবে।এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, শিক্ষক আব্দুল মোমিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত