সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আওয়ামী লীগের জরুরী সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৯ ইং
আলমডাঙ্গায় আওয়ামী লীগের জরুরী সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
মনোনয়ন যেই পাক; সবাইকে তার পক্ষে কাজ করতে হবে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন সংক্রান্ত এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আপনারা যারা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন, তাদের মধ্য থেকে কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ ভাইস চেয়ারম্যান ও কেউ মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত হলে আপনাদের নাম বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আপনারা ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করার জন্য কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশীদ মোল্লা, প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, সদস্য শাহ্ আলম প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় সভায় প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আনিছুর রহমান মল্লিক, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল মালেক, জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল হক স্বপন, সাবেক ছাত্রলীগের সভাপতি তফছির আহমেদ লাল, এ্যাড. মকলেছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন, আবুল কালাম আজাদ। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড. সালমুন আহমেদ ডন, মাসুদুর রশীদ মাসুম, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, আওয়ামী লীগ নেতা জেনারুল ইসলাম, রেজাউল হক তবা, প্রজন্ম লীগের নেতা আব্দুর রহিম, যুবলীগ নেতা মাহাবুব হুসাইন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, রওশন আরা লাকী, কাজী মারজাহান নিতু, আমেনা বেগম, সাকিলা পারভীন, সুফিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোমেনা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র সামসাদ রানু (রাঙা ভাবি), শিপ্রা বিশ্বাস ও রাবেয়া খাতুন। সকলের সাক্ষাতকার নেওয়া হয়েছে। তবে গতকাল কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এই সংবাদ লেখা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নকে পাচ্ছেন তা জানা যায়নি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত