সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অতিরিক্ত পুলিশ সুপার যখন ডিউটি অফিসার

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৯ ইং
অতিরিক্ত পুলিশ সুপার যখন ডিউটি অফিসার
আলমডাঙ্গা অফিস: পুলিশ সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে ও পুলিশি সেবার মান আরও বাড়াতে আলমডাঙ্গা থানায় সাধারণ মানুষের সাথে সাক্ষাতসহ ডিউটি অফিসারের দায়িত্বপালন করলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। গতকাল সোমবার রাত সাড়ে ৭টা থেকে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত তিনি আলমডাঙ্গা থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর কাছে ৪টি অভিযোগ দাখিল হয়। দাখিলকৃত অভিযোগগুলো তদন্তের জন্য ওসিকে নির্দেশ দেন তিনি। এ সময় থানায় সেবা নিতে আসা বেশ কয়েকজন সাধারণ মানুষ অতিরিক্ত পুলিশ সুপারের প্রশংসা করেন। তারা বলেন- ডিউটি অফিসার স্যার খুব ভালো স্যার, আমাদের কাজ দ্রুত করে দিলেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার হয়েও ডিউটি অফিসারের দায়িত্ব পালন করায় আলমডাঙ্গা থানার সকল অফিসারসহ স্থানীয় সাধারণ মানুষ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহকে সাধুবাদ জানান। পরে স্থানীয়দের সাথে সাক্ষাতকালে আলমডাঙ্গা থানায় কর্মরত অফিসারদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ বলেন- বর্তমান সরকার পুলিশকে নতুন করে ঢেলে সাজানোর যে পরিকল্পনা করেছেন আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবো। মামলা করতে এসে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়। অহেতুক কাউকে গ্রেফতার করবেন না। মাদকের বিষয়ে কোনরুপ আপোষ করা হবে না। পুলিশ জনগণের বন্ধু তাই মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান আসাদ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম স্যারের নির্দেশে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় পুলিশ সপ্তাহ উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ স্যার সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে ও পুলিশি সেবার মান আরো বাড়াতে আলমডাঙ্গা থানায় সাধারণ মানুষের সাথে সাক্ষাত করেন। অতিরিক্ত পুলিশ সুপার স্যার থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করে সাধারণ মানুষেরদের সেবা দেন। এতে থানায় কর্মরত সকল অফিসার ও স্থানীয়রা অতিরিক্ত পুলিশ সুপারকে সাধুবাদ জানান। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম স্যারের নির্দেশে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি ঘটাতে কাজ করছি। এসপি স্যার সবসময় জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে উৎসাহিত করেন। তাই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় পুলিশি সেবার মান আরও বাড়াতে স্থানীয় জনসাধারণের সাথে সাক্ষাত করি এবং আলমডাঙ্গা থানায় ডিউটি অফিসারের দায়িত্বও বেশ কিছুক্ষণ পালন করি। এসময় তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আমাদের সবসময় বলেন, পুলিশ জনগণের বন্ধু, কোন মানুষ থানায় এসে যেন হয়রানির শিকার না হয়। তাই এসপি স্যারের নির্দেশনা মাথায় সর্বদা কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার তদন্ত ওসি লুৎফুল কবীর, সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসআই গিয়াস, এসআই সাইফুল, এসআই একরাম, এসআই জিয়াউল হক, এএসআই মোস্তফা কামাল প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত